QuRan 96 العلق
Al-'Alaq রক্তপিণ্ড meccan total:19
- ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ
Iqra biismi rabbika allathee khalaqa
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন - خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ
Khalaqa alinsana min AAalaqin
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। - ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
Iqra warabbuka alakramu
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু - ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ
Allathee AAallama bialqalami
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন - عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
AAallama alinsana ma lam yaAAlam
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। - كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
Kalla inna alinsana layatgha
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে - أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
An raahu istaghna
এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। - إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ
Inna ila rabbika alrrujAAa
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। - أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ
Araayta allathee yanha
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে - عَبۡدًا إِذَا صَلَّىٰٓ
AAabdan itha salla
এক বান্দাকে যখন সে নামায পড়ে - أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ
Araayta in kana AAala alhuda
আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে। - أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ
Aw amara bialttaqwa
অথবা খোদাভীতি শিক্ষা দেয়। - أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
Araayta in kaththaba watawalla
আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। - أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
Alam yaAAlam bianna Allaha yara
সে কি জানে না যে, আল্লাহ দেখেন - كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ
Kalla lain lam yantahi lanasfaAAan bialnnasiyati
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই - نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ
Nasiyatin kathibatin khatiatin
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ। - فَلۡيَدۡعُ نَادِيَهُۥ
FalyadAAu nadiyahu
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক। - سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ
SanadAAu alzzabaniyata
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে - كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩
Kalla la tutiAAhu waosjud waiqtarib
কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।