QuRan 92 الليل
Al-Layl রাত meccan total:21
- وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
Waallayli itha yaghsha
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে - وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
Waalnnahari itha tajalla
শপথ দিনের, যখন সে আলোকিত হয় - وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
Wama khalaqa alththakara waalontha
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন - إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
Inna saAAyakum lashatta
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। - فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
Faamma man aAAta waittaqa
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয় - وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
Wasaddaqa bialhusna
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে - فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
Fasanuyassiruhu lilyusra
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। - وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
Waamma man bakhila waistaghna
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় - وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
Wakaththaba bialhusna
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে - فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
Fasanuyassiruhu lilAAusra
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। - وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
Wama yughnee AAanhu maluhu itha taradda
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না। - إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ
Inna AAalayna lalhuda
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা। - وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ
Wainna lana lalakhirata waaloola
আর আমি মালিক ইহকালের ও পরকালের। - فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ
Faanthartukum naran talaththa
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। - لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى
La yaslaha illa alashqa
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে - ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
Allathee kaththaba watawalla
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। - وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى
Wasayujannabuha alatqa
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে - ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ
Allathee yutee malahu yatazakka
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে। - وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ
Wama liahadin AAindahu min niAAmatin tujza
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। - إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ
Illa ibtighaa wajhi rabbihi alaAAla
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। - وَلَسَوۡفَ يَرۡضَىٰ
Walasawfa yarda
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।