QuRan 91 الشمس

Ash-Shams সূর্য meccan total:15

  1. وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا
    Waalshshamsi waduhaha
    শপথ সূর্যের ও তার কিরণের
  2. وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا
    Waalqamari itha talaha
    শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে
  3. وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
    Waalnnahari itha jallaha
    শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে
  4. وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا
    Waallayli itha yaghshaha
    শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে
  5. وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
    Waalssamai wama banaha
    শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
  6. وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا
    Waalardi wama tahaha
    শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর
  7. وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا
    Wanafsin wama sawwaha
    শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর
  8. فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا
    Faalhamaha fujooraha wataqwaha
    অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন
  9. قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا
    Qad aflaha man zakkaha
    যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
  10. وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
    Waqad khaba man dassaha
    এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
  11. كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ
    Kaththabat thamoodu bitaghwaha
    সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
  12. إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا
    Ithi inbaAAatha ashqaha
    যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
  13. فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا
    Faqala lahum rasoolu Allahi naqata Allahi wasuqyaha
    অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
  14. فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا
    Fakaththaboohu faAAaqarooha fadamdama AAalayhim rabbuhum bithanbihim fasawwaha
    অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
  15. وَلَا يَخَافُ عُقۡبَٰهَا
    Wala yakhafu AAuqbaha
    আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।