QuRan 84 الإنشقاق
Al-Inshiqaq খণ্ড-বিখণ্ডকরণ meccan total:25
- إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
Itha alssamao inshaqqat
যখন আকাশ বিদীর্ণ হবে - وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Waathinat lirabbiha wahuqqat
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত - وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
Waitha alardu muddat
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। - وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
Waalqat ma feeha watakhallat
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে। - وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Waathinat lirabbiha wahuqqat
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত। - يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
Ya ayyuha alinsanu innaka kadihun ila rabbika kadhan famulaqeehi
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। - فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
Faama man ootiya kitabahu biyameenihi
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে - فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
Fasawfa yuhasabu hisaban yaseeran
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে - وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
Wayanqalibu ila ahlihi masrooran
এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে - وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
Waamma man ootiya kitabahu waraa thahrihi
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে - فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
Fasawfa yadAAoo thubooran
সে মৃত্যুকে আহবান করবে - وَيَصۡلَىٰ سَعِيرًا
Wayasla saAAeeran
এবং জাহান্নামে প্রবেশ করবে। - إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
Innahu kana fee ahlihi masrooran
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল। - إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
Innahu thanna an lan yahoora
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না। - بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
Bala inna rabbahu kana bihi baseeran
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন। - فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
Fala oqsimu bialshshafaqi
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার - وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
Waallayli wama wasaqa
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে - وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
Waalqamari itha ittasaqa
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে - لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
Latarkabunna tabaqan AAan tabaqin
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে। - فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Fama lahum la yuminoona
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না - وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
Waitha quria AAalayhimu alquranu la yasjudoona
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না। - بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
Bali allatheena kafaroo yukaththiboona
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে। - وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
WaAllahu aAAlamu bima yooAAoona
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন। - فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
Fabashshirhum biAAathabin aleemin
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। - إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
Illa allatheena amanoo waAAamiloo alssalihati lahum ajrun ghayru mamnoonin
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।