QuRan 69 الحاقة
Al-Haqqah নিশ্চিত সত্য meccan total:52
- ٱلۡحَآقَّةُ
Alhaqqatu
সুনিশ্চিত বিষয়। - مَا ٱلۡحَآقَّةُ
Ma alhaqqatu
সুনিশ্চিত বিষয় কি - وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ
Wama adraka ma alhaqqatu
আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি - كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ
Kaththabat thamoodu waAAadun bialqariAAati
আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। - فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ
Faamma thamoodu faohlikoo bialttaghiyati
অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা। - وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ
Waamma AAadun faohlikoo bireehin sarsarin AAatiyatin
এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ - سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ
Sakhkharaha AAalayhim sabAAa layalin wathamaniyata ayyamin husooman fatara alqawma feeha sarAAa kaannahum aAAjazu nakhlin khawiyatun
যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। - فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ
Fahal tara lahum min baqiyatin
আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি - وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ
Wajaa firAAawnu waman qablahu waalmutafikatu bialkhatiati
ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। - فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً
FaAAasaw rasoola rabbihim faakhathahum akhthatan rabiyatan
তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন। - إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ
Inna lamma tagha almao hamalnakum fee aljariyati
যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। - لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ
LinajAAalaha lakum tathkiratan wataAAiyaha othunun waAAiyatun
যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। - فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ
Faitha nufikha fee alssoori nafkhatun wahidatun
যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার - وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ
Wahumilati alardu waaljibalu fadukkata dakkatan wahidatan
এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে - فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
Fayawmaithin waqaAAati alwaqiAAatu
সেদিন কেয়ামত সংঘটিত হবে। - وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ
Wainshaqqati alssamao fahiya yawmaithin wahiyatun
সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে। - وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ
Waalmalaku AAala arjaiha wayahmilu AAarsha rabbika fawqahum yawmaithin thamaniyatun
এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে। - يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ
Yawmaithin tuAAradoona la takhfa minkum khafiyatun
সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না। - فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ
Faamma man ootiya kitabahu biyameenihi fayaqoolu haomu iqraoo kitabiyah
অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ। - إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ
Innee thanantu annee mulaqin hisabiyah
আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। - فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
Fahuwa fee AAeeshatin radiyatin
অতঃপর সে সুখী জীবন-যাপন করবে - فِي جَنَّةٍ عَالِيَةٖ
Fee jannatin AAaliyatin
সুউচ্চ জান্নাতে। - قُطُوفُهَا دَانِيَةٞ
Qutoofuha daniyatun
তার ফলসমূহ অবনমিত থাকবে। - كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ
Kuloo waishraboo haneean bima aslaftum fee alayyami alkhaliyati
বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে। - وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ
Waamma man ootiya kitabahu bishimalihi fayaqoolu ya laytanee lam oota kitabiyah
যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো। - وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ
Walam adri ma hisabiyah
আমি যদি না জানতাম আমার হিসাব - يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ
Ya laytaha kanati alqadiyatu
হায়, আমার মৃত্যুই যদি শেষ হত। - مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ
Ma aghna AAannee maliyah
আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না। - هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ
Halaka AAannee sultaniyah
আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। - خُذُوهُ فَغُلُّوهُ
Khuthoohu faghulloohu
ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও - ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ
Thumma aljaheema salloohu
অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে। - ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ
Thumma fee silsilatin tharAAuha sabAAoona thiraAAan faoslukoohu
অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে। - إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ
Innahu kana la yuminu biAllahi alAAatheemi
নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। - وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Wala yahuddu AAala taAAami almiskeeni
এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না। - فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ
Falaysa lahu alyawma hahuna hameemun
অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই। - وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ
Wala taAAamun illa min ghisleenin
এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত। - لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ
La yakuluhu illa alkhatioona
গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। - فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ
Fala oqsimu bima tubsiroona
তোমরা যা দেখ, আমি তার শপথ করছি। - وَمَا لَا تُبۡصِرُونَ
Wama la tubsiroona
এবং যা তোমরা দেখ না, তার - إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
Innahu laqawlu rasoolin kareemin
নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত। - وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ
Wama huwa biqawli shaAAirin qaleelan ma tuminoona
এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর। - وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ
Wala biqawli kahinin qaleelan ma tathakkaroona
এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর। - تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Tanzeelun min rabbi alAAalameena
এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। - وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ
Walaw taqawwala AAalayna baAAda alaqaweeli
সে যদি আমার নামে কোন কথা রচনা করত - لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ
Laakhathna minhu bialyameeni
তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম - ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ
Thumma laqataAAna minhu alwateena
অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। - فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ
Fama minkum min ahadin AAanhu hajizeena
তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। - وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ
Wainnahu latathkiratun lilmuttaqeena
এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ। - وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
Wainna lanaAAlamu anna minkum mukaththibeena
আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। - وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ
Wainnahu lahasratun AAala alkafireena
নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ। - وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ
Wainnahu lahaqqu alyaqeeni
নিশ্চয় এটা নিশ্চিত সত্য। - فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Fasabbih biismi rabbika alAAatheemi
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।