QuRan 51 الذاريات
Adh-Dhariyat বিক্ষেপকারী বাতাস meccan total:60
- وَٱلذَّـٰرِيَٰتِ ذَرۡوٗا
Waalththariyati tharwan
কসম ঝঞ্ঝাবায়ুর। - فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا
Faalhamilati wiqran
অতঃপর বোঝা বহনকারী মেঘের। - فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا
Faaljariyati yusran
অতঃপর মৃদু চলমান জলযানের - فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا
Faalmuqassimati amran
অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের - إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ
Innama tooAAadoona lasadiqun
তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য। - وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ
Wainna alddeena lawaqiAAun
ইনসাফ অবশ্যম্ভাবী। - وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ
Waalssamai thati alhubuki
পথবিশিষ্ট আকাশের কসম - إِنَّكُمۡ لَفِي قَوۡلٖ مُّخۡتَلِفٖ
Innakum lafee qawlin mukhtalifin
তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ। - يُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ
Yufaku AAanhu man ofika
যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায় - قُتِلَ ٱلۡخَرَّـٰصُونَ
Qutila alkharrasoona
অনুমানকারীরা ধ্বংস হোক - ٱلَّذِينَ هُمۡ فِي غَمۡرَةٖ سَاهُونَ
Allatheena hum fee ghamratin sahoona
যারা উদাসীন, ভ্রান্ত। - يَسۡـَٔلُونَ أَيَّانَ يَوۡمُ ٱلدِّينِ
Yasaloona ayyana yawmu alddeeni
তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে - يَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ يُفۡتَنُونَ
Yawma hum AAala alnnari yuftanoona
যেদিন তারা অগ্নিতে পতিত হবে - ذُوقُواْ فِتۡنَتَكُمۡ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ
Thooqoo fitnatakum hatha allathee kuntum bihi tastaAAjiloona
তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল। - إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّـٰتٖ وَعُيُونٍ
Inna almuttaqeena fee jannatin waAAuyoonin
খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে। - ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُحۡسِنِينَ
Akhitheena ma atahum rabbuhum innahum kanoo qabla thalika muhsineena
এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ - كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ
Kanoo qaleelan mina allayli ma yahjaAAoona
তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত - وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ
Wabialashari hum yastaghfiroona
রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত - وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
Wafee amwalihim haqqun lilssaili waalmahroomi
এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল। - وَفِي ٱلۡأَرۡضِ ءَايَٰتٞ لِّلۡمُوقِنِينَ
Wafee alardi ayatun lilmooqineena
বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে - وَفِيٓ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ
Wafee anfusikum afala tubsiroona
এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না - وَفِي ٱلسَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ
Wafee alssamai rizqukum wama tooAAadoona
আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু। - فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقّٞ مِّثۡلَ مَآ أَنَّكُمۡ تَنطِقُونَ
Fawarabbi alssamai waalardi innahu lahaqqun mithla ma annakum tantiqoona
নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য। - هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ
Hal ataka hadeethu dayfi ibraheema almukrameena
আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি - إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ
Ith dakhaloo AAalayhi faqaloo salaman qala salamun qawmun munkaroona
যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক। - فَرَاغَ إِلَىٰٓ أَهۡلِهِۦ فَجَآءَ بِعِجۡلٖ سَمِينٖ
Faragha ila ahlihi fajaa biAAijlin sameenin
অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল। - فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ
Faqarrabahu ilayhim qala ala takuloona
সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন - فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۖ قَالُواْ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٖ
Faawjasa minhum kheefatan qaloo la takhaf wabashsharoohu bighulamin AAaleemin
অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল। - فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِي صَرَّةٖ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِيمٞ
Faaqbalati imraatuhu fee sarratin fasakkat wajhaha waqalat AAajoozun AAaqeemun
অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা। - قَالُواْ كَذَٰلِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ
Qaloo kathaliki qala rabbuki innahu huwa alhakeemu alAAaleemu
তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। - ۞قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ
Qala fama khatbukum ayyuha almursaloona
ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি - قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ
Qaloo inna orsilna ila qawmin mujrimeena
তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি - لِنُرۡسِلَ عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن طِينٖ
Linursila AAalayhim hijaratan min teenin
যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি। - مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ
Musawwamatan AAinda rabbika lilmusrifeena
যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহিߦ#2468; আছে। - فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Faakhrajna man kana feeha mina almumineena
অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম। - فَمَا وَجَدۡنَا فِيهَا غَيۡرَ بَيۡتٖ مِّنَ ٱلۡمُسۡلِمِينَ
Fama wajadna feeha ghayra baytin mina almuslimeena
এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি। - وَتَرَكۡنَا فِيهَآ ءَايَةٗ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ
Watarakna feeha ayatan lillatheena yakhafoona alAAathaba alaleema
যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি। - وَفِي مُوسَىٰٓ إِذۡ أَرۡسَلۡنَٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَٰنٖ مُّبِينٖ
Wafee moosa ith arsalnahu ila firAAawna bisultanin mubeenin
এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম। - فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوۡ مَجۡنُونٞ
Fatawalla biruknihi waqala sahirun aw majnoonun
অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল। - فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ وَهُوَ مُلِيمٞ
Faakhathnahu wajunoodahu fanabathnahum fee alyammi wahuwa muleemun
অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত। - وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ
Wafee AAadin ith arsalna AAalayhimu alrreeha alAAaqeema
এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু। - مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ
Ma tatharu min shayin atat AAalayhi illa jaAAalathu kaalrrameemi
এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল। - وَفِي ثَمُودَ إِذۡ قِيلَ لَهُمۡ تَمَتَّعُواْ حَتَّىٰ حِينٖ
Wafee thamooda ith qeela lahum tamattaAAoo hatta heenin
আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও। - فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّـٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ
FaAAataw AAan amri rabbihim faakhathathumu alssaAAiqatu wahum yanthuroona
অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল। - فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ
Fama istataAAoo min qiyamin wama kanoo muntasireena
অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না। - وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ
Waqawma noohin min qablu innahum kanoo qawman fasiqeena
আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। - وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ
Waalssamaa banaynaha biaydin wainna lamoosiAAoona
আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী। - وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ
Waalarda farashnaha faniAAma almahidoona
আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম। - وَمِن كُلِّ شَيۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ
Wamin kulli shayin khalaqna zawjayni laAAallakum tathakkaroona
আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর। - فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ
Fafirroo ila Allahi innee lakum minhu natheerun mubeenun
অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী। - وَلَا تَجۡعَلُواْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ
Wala tajAAaloo maAAa Allahi ilahan akhara innee lakum minhu natheerun mubeenun
তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। - كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ
Kathalika ma ata allatheena min qablihim min rasoolin illa qaloo sahirun aw majnoonun
এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ। - أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ
Atawasaw bihi bal hum qawmun taghoona
তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়। - فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ
Fatawalla AAanhum fama anta bimaloomin
অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না। - وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ
Wathakkir fainna alththikra tanfaAAu almumineena
এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে। - وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ
Wama khalaqtu aljinna waalinsa illa liyaAAbudooni
আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। - مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ
Ma oreedu minhum min rizqin wama oreedu an yutAAimooni
আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে। - إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ
Inna Allaha huwa alrrazzaqu thoo alquwwati almateenu
আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত। - فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ
Fainna lillatheena thalamoo thanooban mithla thanoobi ashabihim fala yastaAAjiloona
অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়। - فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ
Fawaylun lillatheena kafaroo min yawmihimu allathee yooAAadoona
অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।