QuRan 26 الشعراء
Ash-Shu'ara কবি meccan total:227
- طسٓمٓ
Taseenmeem
ত্বা, সীন, মীম। - تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ
Tilka ayatu alkitabi almubeeni
এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। - لَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ أَلَّا يَكُونُواْ مُؤۡمِنِينَ
LaAAallaka bakhiAAun nafsaka alla yakoonoo mumineena
তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন। - إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ
In nasha nunazzil AAalayhim mina alssamai ayatan fathallat aAAnaquhum laha khadiAAeena
আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে। - وَمَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّنَ ٱلرَّحۡمَٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُواْ عَنۡهُ مُعۡرِضِينَ
Wama yateehim min thikrin mina alrrahmani muhdathin illa kanoo AAanhu muAArideena
যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। - فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَـٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Faqad kaththaboo fasayateehim anbao ma kanoo bihi yastahzioona
অতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে। - أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ
Awalam yaraw ila alardi kam anbatna feeha min kulli zawjin kareemin
তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ-বস্তু কত উদগত করেছি। - إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Inna fee thalika laayatan wama kana aktharuhum mumineena
নিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। - وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Wainna rabbaka lahuwa alAAazeezu alrraheemu
আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু। - وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّـٰلِمِينَ
Waith nada rabbuka moosa ani iti alqawma alththalimeena
যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও - قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا يَتَّقُونَ
Qawma firAAawna ala yattaqoona
ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না - قَالَ رَبِّ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Qala rabbi innee akhafu an yukaththibooni
সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে। - وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ
Wayadeequ sadree wala yantaliqu lisanee faarsil ila haroona
এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন। - وَلَهُمۡ عَلَيَّ ذَنۢبٞ فَأَخَافُ أَن يَقۡتُلُونِ
Walahum AAalayya thanbun faakhafu an yaqtulooni
আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে। - قَالَ كَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ
Qala kalla faithhaba biayatina inna maAAakum mustamiAAoona
আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব। - فَأۡتِيَا فِرۡعَوۡنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Fatiya firAAawna faqoola inna rasoolu rabbi alAAalameena
অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল। - أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ
An arsil maAAana banee israeela
যাতে তুমি বনী-ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও। - قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِينَا وَلِيدٗا وَلَبِثۡتَ فِينَا مِنۡ عُمُرِكَ سِنِينَ
Qala alam nurabbika feena waleedan walabithta feena min AAumurika sineena
ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন-পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ। - وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِي فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ
WafaAAalta faAAlataka allatee faAAalta waanta mina alkafireena
তুমি সেই-তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন। - قَالَ فَعَلۡتُهَآ إِذٗا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ
Qala faAAaltuha ithan waana mina alddalleena
মূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম। - فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ
Fafarartu minkum lamma khiftukum fawahaba lee rabbee hukman wajaAAalanee mina almursaleena
অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন। - وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ
Watilka niAAmatun tamunnuha AAalayya an AAabbadta banee israeela
আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী-ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ। - قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Qala firAAawnu wama rabbu alAAalameena
ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি - قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Qala rabbu alssamawati waalardi wama baynahuma in kuntum mooqineena
মূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও। - قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ
Qala liman hawlahu ala tastamiAAoona
ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না - قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ
Qala rabbukum warabbu abaikumu alawwaleena
মূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা। - قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ
Qala inna rasoolakumu allathee orsila ilaykum lamajnoonun
ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল। - قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ
Qala rabbu almashriqi waalmaghribi wama baynahuma in kuntum taAAqiloona
মূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ। - قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ
Qala laini ittakhathta ilahan ghayree laajAAalannaka mina almasjooneena
ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। - قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ
Qala awalaw jituka bishayin mubeenin
মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি - قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Qala fati bihi in kunta mina alssadiqeena
ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর। - فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ
Faalqa AAasahu faitha hiya thuAAbanun mubeenun
অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল। - وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّـٰظِرِينَ
WanazaAAa yadahu faitha hiya baydao lilnnathireena
আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো। - قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ
Qala lilmalai hawlahu inna hatha lasahirun AAaleemun
ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর। - يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ
Yureedu an yukhrijakum min ardikum bisihrihi famatha tamuroona
সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি - قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ
Qaloo arjih waakhahu waibAAath fee almadaini hashireena
তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন। - يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ
Yatooka bikulli sahharin AAaleemin
তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে। - فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ
FajumiAAa alssaharatu limeeqati yawmin maAAloomin
অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল। - وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ
Waqeela lilnnasi hal antum mujtamiAAoona
এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও। - لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ
LaAAallana nattabiAAu alssaharata in kanoo humu alghalibeena
যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি-যদি তারাই বিজয়ী হয়। - فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ
Falamma jaa alssaharatu qaloo lifirAAawna ainna lana laajran in kunna nahnu alghalibeena
যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো - قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ
Qala naAAam wainnakum ithan lamina almuqarrabeena
ফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। - قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ
Qala lahum moosa alqoo ma antum mulqoona
মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে। - فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ
Faalqaw hibalahum waAAisiyyahum waqaloo biAAizzati firAAawna inna lanahnu alghaliboona
অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব। - فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ
Faalqa moosa AAasahu faitha hiya talqafu ma yafikoona
অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল। - فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ
Faolqiya alssaharatu sajideena
তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল। - قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Qaloo amanna birabbi alAAalameena
তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। - رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ
Rabbi moosa waharoona
যিনি মূসা ও হারুনের রব। - قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ
Qala amantum lahu qabla an athana lakum innahu lakabeerukumu allathee AAallamakumu alssihra falasawfa taAAlamoona laoqattiAAanna aydiyakum waarjulakum min khilafin walaosallibannakum ajmaAAeena
ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব। - قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
Qaloo la dayra inna ila rabbina munqaliboona
তারা বলল, কোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। - إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ
Inna natmaAAu an yaghfira lana rabbuna khatayana an kunna awwala almumineena
আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী। - ۞وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
Waawhayna ila moosa an asri biAAibadee innakum muttabaAAoona
আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। - فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ
Faarsala firAAawnu fee almadaini hashireena
অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল - إِنَّ هَـٰٓؤُلَآءِ لَشِرۡذِمَةٞ قَلِيلُونَ
Inna haolai lashirthimatun qaleeloona
নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল। - وَإِنَّهُمۡ لَنَا لَغَآئِظُونَ
Wainnahum lana laghaithoona
এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে। - وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ
Wainna lajameeAAun hathiroona
এবং আমরা সবাই সদা শংকিত। - فَأَخۡرَجۡنَٰهُم مِّن جَنَّـٰتٖ وَعُيُونٖ
Faakhrajnahum min jannatin waAAuyoonin
অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম। - وَكُنُوزٖ وَمَقَامٖ كَرِيمٖ
Wakunoozin wamaqamin kareemin
এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে। - كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ
Kathalika waawrathnaha banee israeela
এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক। - فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِينَ
FaatbaAAoohum mushriqeena
অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল। - فَلَمَّا تَرَـٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ
Falamma taraa aljamAAani qala ashabu moosa inna lamudrakoona
যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম। - قَالَ كَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ
Qala kalla inna maAAiya rabbee sayahdeeni
মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন। - فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ
Faawhayna ila moosa ani idrib biAAasaka albahra fainfalaqa fakana kullu firqin kaalttawdi alAAatheemi
অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল। - وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ
Waazlafna thamma alakhareena
আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম। - وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ
Waanjayna moosa waman maAAahu ajmaAAeena
এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। - ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ
Thumma aghraqna alakhareena
অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম। - إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Inna fee thalika laayatan wama kana aktharuhum mumineena
নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। - وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Wainna rabbaka lahuwa alAAazeezu alrraheemu
আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু। - وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ
Waotlu AAalayhim nabaa ibraheema
আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন। - إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ
Ith qala liabeehi waqawmihi ma taAAbudoona
যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর - قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ
Qaloo naAAbudu asnaman fanathallu laha AAakifeena
তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। - قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ
Qala hal yasmaAAoonakum ith tadAAoona
ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি - أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ
Aw yanfaAAoonakum aw yadurroona
অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে - قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ
Qaloo bal wajadna abaana kathalika yafAAaloona
তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত। - قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ
Qala afaraaytum ma kuntum taAAbudoona
ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ। - أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ
Antum waabaokumu alaqdamoona
তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা - فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ
Fainnahum AAaduwwun lee illa rabba alAAalameena
বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু। - ٱلَّذِي خَلَقَنِي فَهُوَ يَهۡدِينِ
Allathee khalaqanee fahuwa yahdeeni
যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন - وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ
Waallathee huwa yutAAimunee wayasqeeni
যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন - وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ
Waitha maridtu fahuwa yashfeeni
যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন। - وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ
Waallathee yumeetunee thumma yuhyeeni
যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন। - وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓـَٔتِي يَوۡمَ ٱلدِّينِ
Waallathee atmaAAu an yaghfira lee khateeatee yawma alddeeni
আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন। - رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّـٰلِحِينَ
Rabbi hab lee hukman waalhiqnee bialssaliheena
হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর - وَٱجۡعَل لِّي لِسَانَ صِدۡقٖ فِي ٱلۡأٓخِرِينَ
WaijAAal lee lisana sidqin fee alakhireena
এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর। - وَٱجۡعَلۡنِي مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ
WaijAAalnee min warathati jannati alnnaAAeemi
এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর। - وَٱغۡفِرۡ لِأَبِيٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ
Waighfir liabee innahu kana mina alddalleena
এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম। - وَلَا تُخۡزِنِي يَوۡمَ يُبۡعَثُونَ
Wala tukhzinee yawma yubAAathoona
এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না - يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ
Yawma la yanfaAAu malun wala banoona
যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না - إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبٖ سَلِيمٖ
Illa man ata Allaha biqalbin saleemin
কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। - وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ
Waozlifati aljannatu lilmuttaqeena
জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে। - وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِلۡغَاوِينَ
Waburrizati aljaheemu lilghaweena
এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম। - وَقِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تَعۡبُدُونَ
Waqeela lahum ayna ma kuntum taAAbudoona
তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে। - مِن دُونِ ٱللَّهِ هَلۡ يَنصُرُونَكُمۡ أَوۡ يَنتَصِرُونَ
Min dooni Allahi hal yansuroonakum aw yantasiroona
আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে - فَكُبۡكِبُواْ فِيهَا هُمۡ وَٱلۡغَاوُۥنَ
Fakubkiboo feeha hum waalghawoona
অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে। - وَجُنُودُ إِبۡلِيسَ أَجۡمَعُونَ
Wajunoodu ibleesa ajmaAAoona
এবং ইবলীস বাহিনীর সকলকে। - قَالُواْ وَهُمۡ فِيهَا يَخۡتَصِمُونَ
Qaloo wahum feeha yakhtasimoona
তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ - تَٱللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ
TaAllahi in kunna lafee dalalin mubeenin
আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম। - إِذۡ نُسَوِّيكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Ith nusawweekum birabbi alAAalameena
যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম। - وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلۡمُجۡرِمُونَ
Wama adallana illa almujrimoona
আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল। - فَمَا لَنَا مِن شَٰفِعِينَ
Fama lana min shafiAAeena
অতএব আমাদের কোন সুপারিশকারী নেই। - وَلَا صَدِيقٍ حَمِيمٖ
Wala sadeeqin hameemin
এবং কোন সহৃদয় বন্ধু ও নেই। - فَلَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Falaw anna lana karratan fanakoona mina almumineena
হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। - إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Inna fee thalika laayatan wama kana aktharuhum mumineena
নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। - وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Wainna rabbaka lahuwa alAAazeezu alrraheemu
আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। - كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِينَ
Kaththabat qawmu noohin almursaleena
নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে। - إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ
Ith qala lahum akhoohum noohun ala tattaqoona
যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই - إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Innee lakum rasoolun ameenun
আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক। - فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Faittaqoo Allaha waateeAAooni
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। - وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Wama asalukum AAalayhi min ajrin in ajriya illa AAala rabbi alAAalameena
আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন। - فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Faittaqoo Allaha waateeAAooni
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। - ۞قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ
Qaloo anuminu laka waittabaAAaka alarthaloona
তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা - قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Qala wama AAilmee bima kanoo yaAAmaloona
নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার - إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّيۖ لَوۡ تَشۡعُرُونَ
In hisabuhum illa AAala rabbee law tashAAuroona
তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে - وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِينَ
Wama ana bitaridi almumineena
আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই। - إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ
In ana illa natheerun mubeenun
আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। - قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِينَ
Qaloo lain lam tantahi ya noohu latakoonanna mina almarjoomeena
তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে। - قَالَ رَبِّ إِنَّ قَوۡمِي كَذَّبُونِ
Qala rabbi inna qawmee kaththabooni
নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে। - فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Faiftah baynee wabaynahum fathan wanajjinee waman maAAiya mina almumineena
অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন। - فَأَنجَيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ
Faanjaynahu waman maAAahu fee alfulki almashhooni
অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম। - ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِينَ
Thumma aghraqna baAAdu albaqeena
এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম। - إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Inna fee thalika laayatan wama kana aktharuhum mumineena
নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। - وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Wainna rabbaka lahuwa alAAazeezu alrraheemu
নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। - كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ
Kaththabat AAadun almursaleena
আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। - إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ
Ith qala lahum akhoohum hoodun ala tattaqoona
তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই - إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Innee lakum rasoolun ameenun
আমি তোমাদের বিশ্বস্ত রসূল। - فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Faittaqoo Allaha waateeAAooni
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। - وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Wama asalukum AAalayhi min ajrin in ajriya illa AAala rabbi alAAalameena
আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন। - أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ
Atabnoona bikulli reeAAin ayatan taAAbathoona
তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ - وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ
Watattakhithoona masaniAAa laAAallakum takhludoona
এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে - وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ
Waitha batashtum batashtum jabbareena
যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান। - فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Faittaqoo Allaha waateeAAooni
অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর। - وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ
Waittaqoo allathee amaddakum bima taAAlamoona
ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান। - أَمَدَّكُم بِأَنۡعَٰمٖ وَبَنِينَ
Amaddakum bianAAamin wabaneena
তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান - وَجَنَّـٰتٖ وَعُيُونٍ
Wajannatin waAAuyoonin
এবং উদ্যান ও ঝরণা। - إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ
Innee akhafu AAalaykum AAathaba yawmin AAatheemin
আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি। - قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ
Qaloo sawaon AAalayna awaAAathta am lam takun mina alwaAAitheena
তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান। - إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ
In hatha illa khuluqu alawwaleena
এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়। - وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ
Wama nahnu bimuAAaththabeena
আমরা শাস্তিপ্রাপ্ত হব না। - فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Fakaththaboohu faahlaknahum inna fee thalika laayatan wama kana aktharuhum mumineena
অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। - وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Wainna rabbaka lahuwa alAAazeezu alrraheemu
এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। - كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ
Kaththabat thamoodu almursaleena
সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। - إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ
Ith qala lahum akhoohum salihun ala tattaqoona
যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না - إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Innee lakum rasoolun ameenun
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। - فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Faittaqoo Allaha waateeAAooni
অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। - وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Wama asalukum AAalayhi min ajrin in ajriya illa AAala rabbi alAAalameena
আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন। - أَتُتۡرَكُونَ فِي مَا هَٰهُنَآ ءَامِنِينَ
Atutrakoona fee ma hahuna amineena
তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে - فِي جَنَّـٰتٖ وَعُيُونٖ
Fee jannatin waAAuyoonin
উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে - وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ
WazurooAAin wanakhlin talAAuha hadeemun
শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে - وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا فَٰرِهِينَ
Watanhitoona mina aljibali buyootan fariheena
তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ। - فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Faittaqoo Allaha waateeAAooni
সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর। - وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ
Wala tuteeAAoo amra almusrifeena
এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না - ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ
Allatheena yufsidoona fee alardi wala yuslihoona
যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না - قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ
Qaloo innama anta mina almusahhareena
তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন। - مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Ma anta illa basharun mithluna fati biayatin in kunta mina alssadiqeena
তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর। - قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ
Qala hathihi naqatun laha shirbun walakum shirbu yawmin maAAloomin
সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের। - وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ
Wala tamassooha bisooin fayakhuthakum AAathabu yawmin AAatheemin
তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে। - فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ
FaAAaqarooha faasbahoo nadimeena
তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল। - فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Faakhathahumu alAAathabu inna fee thalika laayatan wama kana aktharuhum mumineena
এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। - وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Wainna rabbaka lahuwa alAAazeezu alrraheemu
আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। - كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ
Kaththabat qawmu lootin almursaleena
লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। - إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ
Ith qala lahum akhoohum lootun ala tattaqoona
যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না - إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Innee lakum rasoolun ameenun
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। - فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Faittaqoo Allaha waateeAAooni
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। - وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Wama asalukum AAalayhi min ajrin in ajriya illa AAala rabbi alAAalameena
আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তা দেবেন। - أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ
Atatoona alththukrana mina alAAalameena
সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর - وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ
Watatharoona ma khalaqa lakum rabbukum min azwajikum bal antum qawmun AAadoona
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। - قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ
Qaloo lain lam tantahi ya lootu latakoonanna mina almukhrajeena
তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে। - قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ
Qala innee liAAamalikum mina alqaleena
লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি। - رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ
Rabbi najjinee waahlee mimma yaAAmaloona
হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর। - فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ
Fanajjaynahu waahlahu ajmaAAeena
অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম। - إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ
Illa AAajoozan fee alghabireena
এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত। - ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ
Thumma dammarna alakhareena
এরপর অন্যদেরকে নিপাত করলাম। - وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ
Waamtarna AAalayhim mataran fasaa mataru almunthareena
তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। - إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Inna fee thalika laayatan wama kana aktharuhum mumineena
নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। - وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Wainna rabbaka lahuwa alAAazeezu alrraheemu
নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। - كَذَّبَ أَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِ ٱلۡمُرۡسَلِينَ
Kaththaba ashabu alaykati almursaleena
বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। - إِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ أَلَا تَتَّقُونَ
Ith qala lahum shuAAaybun ala tattaqoona
যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না - إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Innee lakum rasoolun ameenun
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। - فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Faittaqoo Allaha waateeAAooni
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। - وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Wama asalukum AAalayhi min ajrin in ajriya illa AAala rabbi alAAalameena
আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন। - ۞أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ
Awfoo alkayla wala takoonoo mina almukhsireena
মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না। - وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ
Wazinoo bialqistasi almustaqeemi
সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর। - وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ
Wala tabkhasoo alnnasa ashyaahum wala taAAthaw fee alardi mufsideena
মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না। - وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ
Waittaqoo allathee khalaqakum waaljibillata alawwaleena
ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। - قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ
Qaloo innama anta mina almusahhareena
তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। - وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ
Wama anta illa basharun mithluna wain nathunnuka lamina alkathibeena
তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা-তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। - فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Faasqit AAalayna kisafan mina alssamai in kunta mina alssadiqeena
অতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও। - قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ
Qala rabbee aAAlamu bima taAAmaloona
শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত। - فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ
Fakaththaboohu faakhathahum AAathabu yawmi alththullati innahu kana AAathaba yawmin AAatheemin
অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব। - إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Inna fee thalika laayatan wama kana aktharuhum mumineena
নিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না। - وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Wainna rabbaka lahuwa alAAazeezu alrraheemu
নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। - وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Wainnahu latanzeelu rabbi alAAalameena
এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ। - نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ
Nazala bihi alrroohu alameenu
বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে। - عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ
AAala qalbika litakoona mina almunthireena
আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন - بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ
Bilisanin AAarabiyyin mubeenin
সুস্পষ্ট আরবী ভাষায়। - وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ
Wainnahu lafee zuburi alawwaleena
নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে। - أَوَلَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَـٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ
Awalam yakun lahum ayatan an yaAAlamahu AAulamao banee israeela
তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে - وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ
Walaw nazzalnahu AAala baAAdi alaAAjameena
যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম - فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ
Faqaraahu AAalayhim ma kanoo bihi mumineena
অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না। - كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ
Kathalika salaknahu fee quloobi almujrimeena
এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি। - لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ
La yuminoona bihi hatta yarawoo alAAathaba alaleema
তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব। - فَيَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Fayatiyahum baghtatan wahum la yashAAuroona
অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না। - فَيَقُولُواْ هَلۡ نَحۡنُ مُنظَرُونَ
Fayaqooloo hal nahnu muntharoona
তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না - أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ
AfabiAAathabina yastaAAjiloona
তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে - أَفَرَءَيۡتَ إِن مَّتَّعۡنَٰهُمۡ سِنِينَ
Afaraayta in mattaAAnahum sineena
আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই - ثُمَّ جَآءَهُم مَّا كَانُواْ يُوعَدُونَ
Thumma jaahum ma kanoo yooAAadoona
অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে। - مَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يُمَتَّعُونَ
Ma aghna AAanhum ma kanoo yumattaAAoona
তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে - وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
Wama ahlakna min qaryatin illa laha munthiroona
আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল। - ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ
Thikra wama kunna thalimeena
স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়। - وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ
Wama tanazzalat bihi alshshayateenu
এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি। - وَمَا يَنۢبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ
Wama yanbaghee lahum wama yastateeAAoona
তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?451; রাখে না। - إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ
Innahum AAani alssamAAi lamaAAzooloona
তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে। - فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِينَ
Fala tadAAu maAAa Allahi ilahan akhara fatakoona mina almuAAaththabeena
অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন। - وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ
Waanthir AAasheerataka alaqrabeena
আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন। - وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Waikhfid janahaka limani ittabaAAaka mina almumineena
এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন। - فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ
Fain AAasawka faqul innee bareeon mimma taAAmaloona
যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত। - وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ
Watawakkal AAala alAAazeezi alrraheemi
আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর - ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ
Allathee yaraka heena taqoomu
যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন - وَتَقَلُّبَكَ فِي ٱلسَّـٰجِدِينَ
Wataqallubaka fee alssajideena
এবং নামাযীদের সাথে উঠাবসা করেন। - إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Innahu huwa alssameeAAu alAAaleemu
নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। - هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ
Hal onabbiokum AAala man tanazzalu alshshayateenu
আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে - تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ
Tanazzalu AAala kulli affakin atheemin
তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর। - يُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَٰذِبُونَ
Yulqoona alssamAAa waaktharuhum kathiboona
তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। - وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ
WaalshshuAAarao yattabiAAuhumu alghawoona
বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। - أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِي كُلِّ وَادٖ يَهِيمُونَ
Alam tara annahum fee kulli wadin yaheemoona
তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে - وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ
Waannahum yaqooloona ma la yafAAaloona
এবং এমন কথা বলে, যা তারা করে না। - إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ
Illa allatheena amanoo waAAamiloo alssalihati wathakaroo Allaha katheeran waintasaroo min baAAdi ma thulimoo wasayaAAlamu allatheena thalamoo ayya munqalabin yanqaliboona
তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।